প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পেনশন-ব্যবস্থায় সংস্কার আসছে’ শিরোনামে প্রথম আলোয় সম্প্রতি একটি ছোট্ট প্রতিবেদন দেখলাম। ধারণা করা হচ্ছে, পেনশনধারীদের সুযোগ-সুবিধার বিষয়ে কিছু একটা সংস্কারমূলক সিদ্ধান্তের বিষয় অর্থমন্ত্রীর বিবেচনায় আছে।
জাতীয় বেতনকাঠামোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে পেনশনধারীদের পেনশনও কিছু বাড়ানো হয়েছে। কিন্তু সেই বৃদ্ধি পর্যাপ্ত ও যথাযথ না হওয়ায় প্রবীণ পেনশনভোগীরা নবীনদের তুলনায় অনেক কম পেনশন পাচ্ছেন। এ ধরনের বৈষম্যের কারণে প্রবীণ পেনশনভোগীরা অর্থনৈতিক ও সামাজিক চাপে পড়ছেন। এ অবস্থার নিরসন হওয়া প্রয়োজন।
সরকারি চাকুরেদের মধ্যে বেতন সমতাকরণের একটা বিধি প্রচলিত আছে। পেনশনধারীদের জন্য এ রকম পেনশন সমতাকরণের বিধি প্রণয়ন করলে তাঁদের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে আশা করা যায়।
মো. নজরুল ইসলাম, বরিশাল।