পেনশন পরিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি পেনশনভোগীদের মাসিক পেনশন চেকের মাধ্যমে পরিশোধ করা হয়। পেনশনের চেক পাওয়ার পর পেনশনধারীদের ব্যাংকে চেক জমা দিতে হয় এবং সেই চেক ক্লিয়ার হওয়ার পর আবার ব্যাংকে গিয়ে টাকা তুলতে হয়। ষাটোর্ধ্ব পেনশনভোগীদের জন্য এটা খুবই কষ্টকর। অথচ ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার)–এর   মাধ্যমে পেনশন সরাসরি পেনশনভোগীদের   ব্যাংক হিসাবে পরিশোধ করা হলে পেনশনভোগীরা বৃদ্ধ বয়সে এই অযথা হয়রানির হাত থেকে বাঁচবেন। মোবাইল ব্যা​ংকিংয়ের মাধ্যমেও এ টাকা পরিশোধ করা যায়।

মো. আলী হায়দার, পল্লবী, ঢাকা।