পেনশনভোগীদের জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম সরকারি বেতন কমিশনের সুপারিশ অনুসারে বর্তমানে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রায় ক্ষেত্রেই দ্বিগুণ করা হয়েছে (৯০-১০১ শতাংশ)। এর সঙ্গে বাড়িভাড়া, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা ইত্যাদি যোগ হলে মোটামুটি তাঁদের সংসারে একটা স্বাচ্ছন্দ্য আসবে বলেই মনে হয়—যেটা কাম্য ছিল। বেতন কমিশন পেনশনভোগীদের জন্যও ৮০ ও ৯০ শতাংশ পেনশন বৃদ্ধির সুপারিশ করেছিল। কিন্তু সেটা বাড়ল ৪০-৫০ শতাংশ।
এমনিতেই বৃদ্ধ পেনশনভোগীরা ‘নিট পেনশন’ (যেটাকে মূল বেতন বলা হয়) পান খুন সামান্যই, তার সঙ্গে যুক্ত হয় কেবল চিকিৎসা ভাতা। এ ছাড়া তাঁরা অন্য ভাতা পান না। একটা রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের একজন অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে আমার নিট পেনশন বর্তমানে মাত্র ৬৫৯৩/৮০ টাকা। এর সঙ্গে যুক্ত হয় কেবল চিকিৎসা ভাতা ১০০০ টাকা।
আশা করি, সরকার আমাদের অবস্থা বিবেচনা করে পেনশন ১০০ শতাংশ বাড়াবে।
চৌধুরী আলী সাফদার, ঢাকা।