পেনশনভোগীর ফরিয়াদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে সরকার পেনশনভোগীদের জন্য মূল বেতনের শতকরা ২০ ভাগ মহার্ঘ ভাতা মঞ্জুর করেছিল। সেখানে কর্মরত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তিন হাজার টাকা নির্ধারণ করা হয়। কিন্তু পেনশনভোগীদের এ রকম আদেশ না থাকায় একজন নিম্নতম পেনশনভোগী মাত্র ২০০ টাকা মহার্ঘ ভাতা পান। এটা অমানবিক। 

বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে গরিব পেনশনভোগীদের কমপক্ষে দুই হাজার টাকা মহার্ঘ ভাতা প্রদান এবং ২০ বছর ধরে পেনশন ভোগ করা বৃদ্ধ ও অসহায় পেনশনভোগীদের চিকিৎসা ভাতা দুই হাজার টাকা করা প্রয়োজন। তা না হলে শেষ বয়সে এসব মানুষকে সন্তানদের দিকে চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। জীবনের শেষ প্রান্তে এই নির্ভরতা কারও কাম্য নয়।

এ বিষয়ে মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

আকবার আলীর সরকার

রংপুর।