পৌরসভা নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনেই পৌরসভা নির্বাচন। সারা দেশেই এখন সাজ সাজ রব পড়ে গেছে। আমরাও আশা করি, উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা তাঁর কথায় ভরসা রাখতে চাই।

বিভিন্ন জায়গায় ছোটখাটো কিছু ঘটনা ছাড়া এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে বলতে হবে। স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক জিনিস নয়। স্থানীয় পর্যায়ে মানুষ চায় এমন একজন মানুষ নির্বাচিত হোক, যে কিনা সব সময় তাদের পাশে থাকবে। এখানে বিশেষ করে কাউন্সিলরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাঁরাই জনগণের সঙ্গে প্রশাসনের সেতুবন্ধ হিসেবে কাজ করে। ফলে এই নির্বাচনে কোনো রকম জোরজবরদস্তি হোক, সেটা আমাদের কাম্য নয়।
আশা করি, সরকার সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ব্যবস্থাই নেবে।
সাখাওয়াত হোসেন
রাজশাহী।