পোলট্রি বর্জ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোলট্রি শিল্প বাংলাদেশের লাখ লাখ বেকার যুবকের কর্মসংস্থান করেছে, দেশের অর্থনৈতিক উন্নতি ঘটিয়েছে। তবে পোলট্রি শিল্প যেমন দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে, তেমনি এই শিল্পের সঠিক ব্যবস্থাপনার অভাবে পরিবেশ হুমকির মুখে পড়েছে। লাভজনক ব্যবসা হওয়ায় রাস্তার আশপাশে পরিবেশের কথা বিবেচনা না করেই পোলট্রি খামার গড়ে উঠছে। এতে করে মুরগির বিষ্ঠার দুর্গন্ধে রাস্তায় চলাচলকারী পথচারীর যেমন কষ্ট হচ্ছে, তেমনি শিশুরা স্কুলে যাওয়ার সময় শ্বাসকষ্টজনিত সমস্যার মুখে পড়ছে।
অপর দিকে খামারগুলো রাস্তা ও বসতবাড়ির আশপাশে হওয়ায় মশা-মাছির উপদ্রব বৃদ্ধি এবং দুর্গন্ধজনিত কারণে বিভিন্ন ধরনের রোগবালাই সৃষ্টি হচ্ছে। দেশের অর্থনৈতিক অবস্থা ও বেকার সমস্যা দূরীকরণে পোলট্রি শিল্প গড়ে উঠুক আমরা তা চাই, কিন্তু তা যেন পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে না দাঁড়ায়।
মো. সোলায়মান, গাজীপুর।