পোস্টকার্ড সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ডাক বিভাগের তথা সরকারের অন্যতম একটি আয়ের উৎস পোস্টকার্ড। অনেকেই মনে করেন, পোস্টকার্ডের ব্যবহার আগের তুলনায় কমে গেছে। কিন্তু আমি মনে করি, পোস্টকার্ডের ব্যবহার বেড়েছে। এখনো হাজার হাজার মানুষ পোস্টকার্ডের মাধ্যমে বাংলাদেশ বেতারে চিঠি পাঠায়। এখনো বাংলাদেশ বেতারের কেন্দ্রগুলোতে দেখা যায়, পোস্টকার্ডের প্রচুর ব্যবহার হচ্ছে।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সারা দেশের ডাকঘরগুলোতে পোস্টকার্ডের সংকট তীব্র আকার ধারণ করেছে। অনেকেই পোস্টকার্ড না পেয়ে হাতে তৈরি পোস্টকার্ডে চিঠি লিখছে। অনেকে চিঠি লিখতেই পারছে না। ডাক বিভাগের কর্মকর্তারা পোস্টকার্ড সরবরাহের ঘাটতি দেখিয়ে দায়িত্ব এড়িয়ে যান। ফলে সারা দেশে পোস্টকার্ডের তীব্র সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ বেতারের হাজার হাজার পত্রলেখক পোস্টকার্ডের সংকটে ভুগছে। বাংলাদেশ ডাক বিভাগের কাছে আবেদন, পর্যাপ্ত পরিমাণ পোস্টকার্ডের সরবরাহ বৃদ্ধি করে সারা দেশে পোস্টকার্ডের সংকট নিরসন করুন।

মো. আবু তাহের মিয়া

পীরগঞ্জ, রংপুর।