প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে সব ধরনের প্যাকেটজাত দ্রব্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সংরক্ষণ বাধ্যতামূলক। এ ক্ষেত্রে শুধু ওষুধ কেনার সময় মানুষ কিছুটা সচেতন হলেও অন্যান্য প্যাকেটজাত দ্রব্য কেনার সময় একেবারেই অসচেতন থাকে, যেমন: বিস্কুট, কেক, পানি, কোমল পানীয়, আটা, ময়দা, চিনি, লবণ, সেমাই, মুড়ি, তেল ইত্যাদি।
এসব পণ্যের মেয়াদের তারিখ কেউ সেভাবে খেয়াল করে না। অথচ আমাদের উচিত, প্রতিটি প্যাকেটজাত দ্রব্যই মেয়াদ দেখে কেনা। এ ব্যাপারে আমাদের যেমন সচেতন হতে হবে, তেমনি দ্রব্য প্রক্রিয়াকরণ কোম্পানিগুলোকেও সচেতন করতে হবে। এ ছাড়াও প্যাকেটজাত দ্রব্য কেনার সময় মেয়াদ দেখার বিষয়টি গণমাধ্যমে প্রচার করে জনগণকে সচেতন করতে হবে।
মো. আজিনুর রহমান, নীলফামারী।