প্রকৃতিকে রক্ষা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছেরও প্রাণ আছে, প্রচণ্ড রোদের মধ্যে গাছের ছায়ায় দাঁড়ালে কষ্ট হয় না। মনে হয় যেন মায়ের শাড়ির আঁচলের ছায়া দিয়ে আমাদের খরতাপ থেকে রক্ষা করছে গাছগুলো। আর গাছের ফল খেয়ে আমরা অনেক সময় ক্ষুধা নিবারণ করি।

গাছের মতো প্রকৃতির প্রায় সব উপাদানই মানুষের জীবনধারণের জন্য সহায়ক। প্রকৃতি অনেকটা মায়ের মতোই, যে মা আলো দিয়ে, বায়ু দিয়ে, খাইয়ে আমাদের বাঁচিয়ে রাখে। অথচ মানুষ যেন তা ভুলে গেছে। মানুষ মুনাফার জন্য প্রকৃতির সঙ্গে যে যথেচ্ছাচার করছে, তার কারণে প্রকৃতি দিনে দিনে রুষ্ট হয়ে উঠছে। বন্যা, খরা, ঝড়, জলোচ্ছ্বাস—সবকিছুরই প্রকোপ বেড়েছে। আর তার আর্থিক ক্ষতি তো অপরিমেয়। ফলে এই পৃথিবীতে মানুষের বসবাস করা আর সুখকর ব্যাপার নয়। সমস্যা ক্রমাগতই গভীর থেকে গভীরতর হচ্ছে। মানুষের যদি এখনই মতি না ফেরে, তাহলে সামনে ঘোর বিপদ।
রাধাকান্ত রায়, ইস্কাটন, ঢাকা।