প্রণোদনা ইনক্রিমেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রলেখক ২০১৫ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (জেনারেল সাইড) পদে গত ২৪ মে নিয়োগ পেয়েছেন। এই ব্যাচে ১৯৯৯ সালের এসএসসি পাস থেকে শুরু করে ২০০৬ সালের এসএসসি পাস করা পর্যন্ত লোক রয়েছেন। ব্যাংকের একটি প্রণোদনা প্যাকেজ হিসেবে যঁারা এসএসসি, এইচএসসি, অনার্স ও মাস্টার্স চারটি পরীক্ষায় প্রথম শ্রেণি বা সমমান পাবেন, তাঁদের চারটি ইনক্রিমেন্টসহ নিয়োগ দেওয়া হয়।
নিয়মটা যেমন প্রণোদনার জন্য ছিল, তেমনি মেধাবী অফিসাররা যেন এখানে কাজ করেন, সেই লক্ষ্যও ছিল। কিন্তু যাঁরা দুটি প্রথম শ্রেণি পাবেন, তাঁদের এ ধরনের ইনক্রিমেন্টের কোনো ব্যবস্থা নেই। পাসের বছরের এই পার্থক্যের জন্য দেখা যায়, আগে যেসব বিষয়ে বিশেষ করে অনার্স, মাস্টার্সে প্রথম শ্রেণি পাওয়া কঠিন ছিল, এখন নানা কারণে তা আর তেমন কঠিন নয়। একইভাবে নতুন পাস করা শিক্ষার্থীদের মধ্যে যাঁরা ব্যাংকে নিয়োগ পান, তাঁদের প্রায় সবাই প্রথম শ্রেণিপ্রাপ্ত।
তা ছাড়া আগের বেতন স্কেলে চারটি ইনক্রিমেন্ট যে বেতনবৈষম্য সৃষ্টি করত, এখন নতুন বেতন স্কেলে সে বেতনবৈষম্য অনেক বাড়বে, এটা বেদনাদায়ক। তাই আমাদের প্রস্তাব—১. নিয়োগপ্রাপ্ত সবাইকে একই রকম ইনক্রিমেন্ট দেওয়া হোক। ২. তা সম্ভব না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ইনক্রিমেন্টের পার্থক্য সর্বোচ্চ একটি হতে হবে। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আবদুল হামিদ
সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, ঢাকা।