প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুসলমানদের বড় দুটি উৎসবের মধ্যে অন্যতম একটি হচ্ছে ঈদুল আজহা। এই ঈদুল আজহা সামনে রেখে বাংলাদেশে যেখানে–সেখানে কোরবানির হাট বসে। কোরবানির হাটে একধরনের প্রতারকচক্র জাল টাকার নোট বাজারে ছড়িয়ে দেয়। প্রতারকচক্রটি জালের মতো সারা দেশে ছড়িয়ে থাকে। কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের সময় টাকা ভালোভাবে দেখে নেওয়া উচিত। প্রতিটি কোরবানির হাটে ব্যাংক কর্মকর্তারা জাল নোট যাচাই করার জন্য সর্বক্ষণ অবস্থান করেন। প্রয়োজনবোধে তাঁদের সাহায্য নেওয়া যায়। এতে অনেকে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারেন। বিশেষ করে, কোরবানির হাটে যদি জাল নোট আদান-প্রদানকারীকে হাতেনাতে ধরা যায়, তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করে উপযুক্ত বিচারের ব্যবস্থা নেওয়া উচিত।
এম মিনহাজ উদ্দিন,ঢাকা।