প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২ জুন সচেতন নাগরিক কমিটি (সনাক), মুন্সিগঞ্জ কার্যালয়ে ডাক মারফত সাদিয়া আক্তার, মালিগাঁও, রামপাল থেকে একটি চিঠি পাঠান। এর বিষয়বস্তু ছিল কিছু অসাধু শিক্ষক গরিব শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় বিভিন্ন উপায়ে আত্মসাৎ করছেন। তিনি এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সনাক, মুন্সিগঞ্জকে অনুরোধ জানান।
চিঠিটি সনাকের হস্তগত হওয়ার পরই বিষয়টি সদর উপজেলা শিক্ষা কর্তৃপক্ষকে অবহিত করা হয় এবং কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে।
উল্লেখ্য, সাদিয়া আক্তার সনাকে পাঠানো চিঠিতে যোগাযোগের কোনো ফোন নম্বর উল্লেখ করেননি। ফলে সনাকের গৃহীত পদক্ষেপ তাঁকে জানানো যায়নি। এতে তিনি মনে করেছেন, সনাকের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ মর্মে তাঁর পাঠানো একটি চিঠি গত ২২ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত হয়। কিন্তু সনাক কোনো ব্যবস্থা নেয়নি, সেটা ঠিক নয়।
জাহাঙ্গীর হাসান
সভাপতি, সনাক,
মুন্সিগঞ্জ, টিআইবি।