আমাদের সমাজে দৃষ্টিপ্রতিবন্ধী, শ্রবণপ্রতিবন্ধী, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মানুষ আছে। এসব প্রতিবন্ধী মানুষ কর্মক্ষম নয় বলে আজ তারা সমাজের কাছে অবহেলিত। তাই তারা যাতে আত্মনির্ভরশীল হতে পারে, সে জন্য আমাদের সহযোগিতা দরকার। কেননা প্রতিবন্ধী মানুষ কারও বোঝা নয়। তা ছাড়া একজন প্রতিবন্ধী মানুষ আমার বা আপনার কারও না কারও ভাই কিংবা বোন।
সে জন্য তাদের সঙ্গে মানবিক আচরণ করা ও তাদের বড় হওয়ার সুযোগ দেওয়া প্রয়োজন। একজন প্রতিবন্ধী মানুষ যখন কর্মক্ষম হবে, তখন তার কাজে একটি সমাজ তথা দেশ উপকৃত হবে। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমাদের উচিত, তাদের পাশে থেকে কাজ করার উৎসাহ দেওয়া। কেননা, একজন প্রতিবন্ধী মানুষকে কর্মক্ষম হিসেবে গড়ে তোলার একমাত্র উপায় হলো তার ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস। তাই আসুন, আমরা তাদের পাশে দাঁড়াই।
মো. মানিক উল্লাহ, সিরাজগঞ্জ।