প্রতিবন্ধীদের কর্মসংস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ মে প্রথম আলোয় ‘তৈরি পোশাকশিল্পে প্রতিবন্ধীবান্ধব কর্মপরিবেশ’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের জন্য কর্মক্ষেত্রে প্রতিবন্ধীবান্ধব কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়। এই গোলটেবিলের খবর আমাদের একজন ইতালীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছে।
আমরা একটি জুতার কারখানা স্থাপন করতে যাচ্ছি, যার কাজ এখন শেষ পর্যায়ে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, কারখানায় শতভাগ নারী শ্রমিক নিয়োগ দেব। একই সঙ্গে উক্ত গোলটেবিল বৈঠক দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা প্রতিবন্ধীদেরও নিয়োগ দেব বলে সিদ্ধান্ত নিয়েছি।
হাসান উজ জামান
ব্যবস্থাপনা পরিচালক
চর্মশিল্প প্রাইভেট লি., ঢাকা।