প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে শিক্ষার হার দিন দিন বাড়ছে, এ কথা অস্বীকার করার জো নেই। জাতি যত শিক্ষিত হবে, দেশ তত উন্নত হবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রচুর গরিব প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে আবার অনেক প্রতিবন্ধীও আছে। তাদের উৎসাহ দেওয়ার কেউ নেই। প্রতিবন্ধীদের জন্য সরকার অনেক কিছু করলেও ভর্তির ব্যাপারে প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুযোগ রাখেনি।
সম্মান প্রথম বর্ষে এক প্রতিবন্ধীকে ভর্তি করাতে গিয়ে দেখলাম, প্রতিবন্ধীদের জন্য কোনো সুযোগ–সুবিধা নেই। তাদের তো কম ফিতে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া উচিত। তারা সাধারণ মানুষের মতো নয়, ফলে তাদের ব্যাপারটা একটু বিশেষ দৃষ্টিতে দেখা উচিত। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে, এই ব্যবস্থা সবার জন্য সমতাভিত্তিক সুযোগ নিশ্চিত করে। আশা করি, সরকার বিষয়টি ভেবে দেখবে।
মো. আজিনুর রহমান
নীলফামারী।