প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ জুলাই প্রথম আলোর ১০ম পাতায় প্রকাশিত ‘পুলিশের নিষ্ঠুর আচরণ’ শীর্ষক সম্পাদকীয় কলামে বলা হয়েছে, ‘খুলনায় পুলিশ এক ব্যক্তিকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে পরে জানায়, গণপিটুনিতে তাঁর দুই চোখ জখম হয়েছে। অথচ পরিবারের তরফে দাবি করা হয়েছে যে তাকে ধরে নিয়ে গিয়ে অর্থ দাবি করেছিল পুলিশ’। এই বিষয়টি সত্য নয়।

প্রকৃতপক্ষে ১৮ জুলাই রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী সুমা আক্তার (২০) অসুস্থ পিতাকে দেখার জন্য শেখ আবু নাসের হাসপাতালে যাওয়ার পথে গোয়ালখালী বাসস্ট্যান্ডে ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় তিনি ‘হাইজ্যাকার হাইজ্যাকার’ বলে চিৎকার করলে অজ্ঞাতনামা ৪০–৫০ জন লোক একজন আসামিকে ধরে গণপিটুনি দেয় এবং তাঁর দুটি চোখ তুলে ফেলার চেষ্টা করে। এরপর তিনি রাস্তায় পড়ে ছিলেন। আরেক ছিনতাইকারী মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। টহল পুলিশ খবর পেয়ে আহত ছিনতাইকারীকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিন্তু পুলিশের নির্যাতনে তিনি জখম হয়েছেন, এটা সত্য নয়।

অফিসার ইনচার্জ

খালিশপুর থানা, কেএমপি।