প্রতিষেধক নাকি ঘাতক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবন সাজাতে প্রসাধনী ও জীবন বাঁচাতে ওষুধ। অথচ সবখানেই এখন নকলের সয়লাব। বর্তমানে বাজারে খাদ্যদ্রব্য, প্রসাধনী ছাড়াও ওষুধপথ্যে ভেজাল ধরা পড়ছে, এসব ভেজাল ওষুধের সিন্ডিকেট দিন দিন খুবই সক্রিয় হয়ে উঠছে। প্রতিষেধক খুবই স্পর্শকাতর দ্রব্য। এতে ভেজাল জীবনের ওপরই হুমকিস্বরূপ। ইতিমধ্যেই ভেজাল ও নকল ওষুধ সেবনে অনেকেরই মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়াসহ মৃত্যুর কথাও শোনা গেছে। প্রশাসন এই চক্রের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিচ্ছে, তা যথেষ্ট নয়।
তাই জনগণের নিরাপদ জীবনের খাতিরে এসব ভেজাল ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধকরণের যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ একান্ত কাম্য। এভাবে সবকিছুতে ভেজাল চলতে থাকলে পুরো জাতিই অসুস্থ হয়ে পড়বে। অসুখ-বিসুখের পেছনেই আয়ের বড় অংশ ব্যয় করতে হবে মানুষকে। অথচ এর থেকে মুনাফা করবে একটি শ্রেণি।

সাবরিনা খান, নন্দনকানন, চট্টগ্রাম।