প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথায় আছে, কোনো লোককে একবেলা ভালো করে মাছ না খাইয়ে তাকে বড়শির ব্যবস্থা করে দিলে সে প্রতিবেলাই মাছ খেতে পারবে। প্রথম আলো এ রকমই ব্যবস্থা করে দিল সানোয়ার হোসেনের ক্ষেত্রে।
সানোয়ার হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের মাস্টার্সের ছাত্র। কিন্তু তাঁর ঋণগ্রস্ত পরিবার ঠিকমতো টাকা পাঠাতে পারত না। উপায়ান্তর না দেখে তিনি শেষমেশ রিকশার হ্যান্ডেল ধরেন। এ কঠিন সত্যকেই যখন প্রথম আলোয় ‘রিকশা চালিয়ে পড়ালেখা’ শিরোনামে (১৭ এপ্রিল, ২০১৫) প্রতিবেদন প্রকাশিত হয়, তা দেশ-বিদেশের সব পাঠকের হৃদয়কে বিগলিত করে। প্রথম আলোসহ অনেকেই সহায়তার হাত বাড়ায়। শুধু তা-ই নয়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তাঁকে চাকরিও দেয়। এই দৃষ্টান্ত অন্যরাও অনুসরণ করুক।
মফিজ রহমান, ঢাকা।