প্রধান বন সংরক্ষকের প্রতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা ডিপ্লোমা ইন ফরেস্ট্রিতে উত্তীর্ণ ও অধ্যয়নরত এসএসসিতে মানবিক ও ব্যবসা শাখার ছাত্র। ডিপ্লোমা ইন ফরেস্ট্রিতে ভর্তি হওয়ার আগে প্রধান বন সংরক্ষকের কার্যালয় বন অধিদপ্তর থেকে ডিপ্লোমা ইন ফরেস্ট্রিতে ছাত্র ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাদের নিজস্ব ওয়েবসাইটে (www.bforest.gov.bd) এবং এখান থেকে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। বন অধিদপ্তর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে চার বছর মেয়াদি যেসব ডিপ্লোমার জন্য ছাত্র ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে, ঠিক সেই নিয়মেই ছাত্র ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বন অধিদপ্তরের শিক্ষা উইংয়ের আওতায় এই প্রতিষ্ঠানের (ফরেস্ট্রি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, চট্টগ্রাম) জন্য ছাত্র ভর্তি বিজ্ঞপ্তিতে আলাদাভাবে এসএসসিতে বিজ্ঞান বা সমমান উল্লেখ করা হয় না এবং বন অধিদপ্তরের এই প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হলো, এখান থেকে উত্তীর্ণ ছাত্ররা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে ফরেস্টার পদে যোগদান করবেন। গত ৩ জুলাই বন অধিদপ্তর ফরেস্টার নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে উল্লেখ করে, এসএসসিতে বিজ্ঞান বা সমমানসহ ডিপ্লোমা ইন ফরেস্ট্রিতে উত্তীর্ণ হতে হবে।
কিন্তু ডিপ্লোমা ইন ফরেস্ট্রি উত্তীর্ণ অনেক ছাত্র আছেন, যাঁদের এসএসসিতে বিজ্ঞান বা সমমান নেই। তাই ডিপ্লোমা ইন ফরেস্ট্রিতে উত্তীর্ণ ও অধ্যয়নরত এসএসসিতে ব্যবসা ও মানবিক শাখার ছাত্রদের জীবনের ভবিষ্যৎ চিন্তা করে ওই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করে শুধু ডিপ্লোমা ইন ফরেস্ট্রিতে উত্তীর্ণ ছাত্রদের উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে ফরেস্টার পদে নিয়োগ দানের জন্য প্রধান বন সংরক্ষকের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। পারলে তিনিই পারবেন।
মো. আরিফ
ঢাকা।