প্রবীণ ও বৃদ্ধাশ্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃদ্ধাশ্রম হলো অবহেলিত বৃদ্ধদের শেষ আশ্রয়। পৃথিবীর প্রথম বৃদ্ধাশ্রম নির্মিত হয়েছিল প্রাচীন চীনে। বৃদ্ধাশ্রমে তাঁরা নির্ভাবনায় ও সম্মানের সঙ্গে জীবনের শেষ সময়টা অতিবাহিত করতে পারেন। কিন্তু সব প্রাপ্তির মধ্যেও এখানে যা পাওয়া যায় না তা হলো, নিজের পরিবারের সান্নিধ্য। কেননা, বৃদ্ধ বয়সে মানুষের মন কোমলমতি হয়ে যায়। তখন তাঁদের মন চায় নাতি-নাতনির মুখ দেখতে, একটি পরিবারের মাঝে মিলেমিশে বসবাস করতে।
কিন্তু তাঁরা অবহেলার শিকার হয়ে এসব থেকে বঞ্চিত হচ্ছেন। তাই আমাদের মনে রাখা উচিত, বৃদ্ধাশ্রম যেন বাবা-মায়ের শেষ আশ্রয় না হয়।
মো. মানিক উল্লাহ
সিরাজগঞ্জ।