প্রবীণদের জন্য রাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশ্চাত্য দেশগুলো এবং প্রতিবেশী দেশ ভারতসহ পৃথিবীর অধিকাংশ দেশ সিনিয়র সিটিজেন তথা প্রবীণ নাগরিকদের আলাদা মর্যাদা ও সুবিধা দেয়। জীবনের সিংহভাগ সময় প্রবীণ নাগরিকেরা তাঁদের নিজ নিজ পেশায় সমাজের জন্য ব্যয় করেছেন। ফলে তাদের শেষ জীবনটা সুরক্ষিত করার লক্ষ্যে তাদের জন্য কিছু করা প্রয়োজন।
প্রবীণ বয়সে স্বাস্থ্যগত ও বার্ধক্যজনিত কারণে রাষ্ট্র তাদের নিম্নোক্ত সুযোগ-সুবিধা প্রদান করলে প্রবীণদের মানবিক সম্মান ও মর্যাদা বাড়বে বলে মনে করি: ১. ট্রেন, বাস ও লঞ্চসহ সাধারণের যানবাহনে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা পাঁচটি আসন সংরক্ষণের ব্যবস্থা করা, ২. সরকারি-বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয়ী, স্থায়ী আমানত হিসাবে প্রবীণদের জন্য মুনাফার হার প্রচলিত হারের চেয়ে ২ শতাংশ বাড়ানো, ৩. প্রবীণদের হিসাবের উৎসে কর ৫ শতাংশ নির্ধারণ। ৪. প্রতিটি সেবামূলক প্রতিষ্ঠানে সেবা গ্রহণকারী প্রবীণদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা করা। ৫. প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সব ধরনের যানবাহনের ভাড়া ২০ শতাংশ হ্রাস করা, ৬. প্রবীণ পেনশনধারীদের জন্য প্রচলিত প্রদেয় বোনাসের ক্ষেত্রে অতিরিক্ত একটি বোনাস প্রদান।
নিরুপম বড়ুয়া, চট্টগ্রাম।