প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমানে প্রযুক্তিবিহীন জীবন কল্পনাও করা যায় না। কিন্তু এটাও ঠিক, আমরা কি সঠিকভাবে এর ব্যবহার করছি? পত্রিকা খুললে প্রায়ই একটি খবর আমাদের নজরে আসে, আর তা হলো কানে ইয়ারফোন লাগিয়ে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মানুষ মারা গেছে। এটাকে কি ফোনের সদ্ব্যবহার বলা যাবে? এটা অবশ্যই বলব অপব্যবহার।
যারা এসব দুর্ঘটনার শিকার হয়, তাদের বয়স কম। আবার বড়রাও এসব করে। একটা মুেঠাফোন কীভাবে ব্যবহার করতে হয়, তার ধারণা অনেকের নেই। তাই পরিবার থেকে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিতে হবে। পাশাপাশি প্রচারমাধ্যমগুলোকেও ভূমিকা পালন করতে হবে। এভাবে মৃত্যু কারও কাম্য নয়। তাই আসুন, আমরা সম্মিলিতভাবে মুঠোফোন ব্যবহারে সচেতন হই।
সিদ্দিকা তরু, গাইবান্ধা।