প্রশ্নপত্র ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রাথমিক সমাপনী পরীক্ষা থেকে শুরু করে সরকারি চাকরির পরীক্ষা পর্যন্ত প্রায় সকল পর্যায়েই এখন প্রশ্নপত্র ফাঁস হতে শুরু করেছে। শিক্ষা ও চাকরির নিয়োগ পরীক্ষাসহ সব ক্ষেত্রেই যদি এভাবে প্রশ্নপত্র ফাঁস হতে শুরু করে তবে দেশে স্পষ্টতই মেধাহীনদের রাজত্ব কায়েম হবে। আমরা যে উন্নত দেশ গড়ার ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখছি, তা কি এভাবে অর্জন করা যাবে?

আমরা এর ভয়াবহ পরিণতি নিয়ে গভীরভাবে চিন্তিত। ফাঁস হওয়ার ব্যাপারটা যে আমাদের শিক্ষা-দর্শন-উন্নয়নের গলাতেই ফাঁস পরিয়ে এর দফারফা করছে, তা আমরা কেউ খেয়াল করছি না৷

একসময় নানা উদ্যোগের মাধ্যমে নকল বন্ধ করা সম্ভব হয়েছিল। কিন্তু এখন আবার সেটা ডিজিটাল রূপে ফিরে এসেছে।
তবে পার্থক্য হচ্ছে, একসময় মা–বাবারা নকল করতে নিরুৎসাহিত করতেন, আর এখন তাঁরাই প্রশ্নপত্র খোঁজ করে তা সমাধান করে দিচ্ছেন। ব্যাপারটা মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে।

আশা করি, আমাদের শুভবুদ্ধির উদয় হবে। তবে সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে।

মোহাম্মদ অংকন, ঢাকা।