প্রশ্নপত্র ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নপত্র ফাঁস রোধে আইনের প্রয়োগ কালো কালিতে লিপিবদ্ধ সাদা কাগজের ফ্রেমেই সীমাবদ্ধ। কেননা, আইন প্রণয়নের ৩৫ বছরেও একজন অপরাধীর শাস্তি নিশ্চিত করা যায়নি। এই আইনের সীমা আটক পর্যন্ত। একই সঙ্গে প্রশ্ন ফাঁসের পর গঠিত অধিকাংশ তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন হয়নি। কোনো কোনো ক্ষেত্রে কমিটি গঠন পর্যন্তই কাজ শেষ।
প্রশ্নফাঁস প্রতিরোধ আইনের কঠোরতার পাশাপাশি নৈতিক মূল্যবোধ জাগ্রত করার বিকল্প নেই। আব্রাহাম লিংকন শত বছর আগে সন্তানের কল্যাণে শিক্ষকের কাছে চিঠিতে লিখেছিলেন, ‘আমার সন্তানকে শেখাবেন অসৎ উপায় অবলম্বনে পাস করার চেয়ে অকৃতকার্য হওয়াটা বেশি সম্মানের।’ আমাদের শিক্ষার্থী ও অভিভাবক মহল যদি যথার্থ জ্ঞানানুশীলনের মধ্য দিয়ে বিবেকবোধকে জাগ্রত করে, তবেই এ জাতি শিক্ষাব্যবস্থাকে ধ্বংসকারী এ কুপ্রথা থেকে রক্ষা পাবে। কিন্তু নৈতিকতার আলোকে যাদের বিবেককে জাগানো সম্ভব নয়, তাদের জন্য চাই আইনের আরও কঠোরতর প্রয়োগ।
মো. রেদোয়ান হোসেন, শিক্ষার্থী, টাঙ্গাইল।