প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ একটি অর্থনৈতিক সম্ভাবনাময় দেশ। আমরা সম্প্রতি নিম্ন–মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তৈরি পোশাকশিল্পে বিশাল সম্ভাবনার দ্বার খুলে গেছে। মোট কথা, বাংলাদেশ আজ সব ক্ষেত্রে এগিয়ে গেছে। এর পেছনে দেশের রাজনীতিবিদ, সরকার ও উদ্যোক্তাদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে।
বর্তমানে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য অনেক কমে গেছে। কেরোসিন, অকটেন, পেট্রলসহ জ্বালানি তেলের দাম তিন ধাপে কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই মুহূর্তে সরকারের উচিত কম মূল্যের জ্বালানির সদ্ব্যবহার করা। রিজার্ভেশন পদ্ধতিতে দেশের প্রাকৃতিক গ্যাসের মজুত সংরক্ষণ করে রাখা হলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে।
পৃথিবীর অনেক দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী। এসব দেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে রেখেছে। এখন বাংলাদেশেও প্রাকৃতিক গ্যাস সংরক্ষণে উদ্যোগী হতে পারে। এ বিষয়ে দেশবাসী সরকারের কাছ থেকে এমনটাই প্রত্যাশা করে।
মো. আব্দুর রহিম, কুমিল্লা।