পৃথিবীতে এমন দেশ নেই, যেখানে প্রাকৃতিক দুর্যোগ হয় না। প্রাকৃতিক দুর্যোগ থামানোর ক্ষমতা মানুষের নেই, কিন্তু সাবধান তো হওয়া যায়।
বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হতে যাচ্ছে। এখানে প্রতিবছর কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ হানা দেয়। কিন্তু আমাদের সচেতনতা কোথায়? আমাদের মনোভাব হলো আসুক বিপদ তখন দেখব। কিন্তু ততক্ষণে আমাদের সব শেষ হয়ে যায়। বর্তমানে দেশের বেশির ভাগ সড়ক, বিশেষ করে উত্তরাঞ্চলের মহাসড়কের অবস্থা খুবই করুণ। ফলে লোকসান পোহাতে হচ্ছে সরকারকে, জনগণকে। আমরা প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে পারব না, কিন্তু ক্ষতির পরিমাণ তো কমাতে পারব। পাহাড়ধসের কারণে কত মানুষ মারা যায়, তারপরও জীবনের ঝুঁকি নিয়ে তারা সেখানে বসবাস করছে। পাহাড়ে বসবাস বন্ধ করার উদ্যোগ নেই।
বর্তমানে সারা দেশ বন্যায় ভাসছে। যে বাঁধ ও রাস্তাঘাট নির্মাণ বা সংস্কার করা হয়, সেগুলো যদি শুকনো মৌসুমে করা হয় এবং কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা করা যায়, তবে বন্যার সময় ক্ষতির পরিমাণ কম হয়। বড় বড় প্রকল্পগুলো হুট করে হয় না। কিন্তু দুঃখজনকভাবে সেখানে বন্যাজনিত ঝুঁকি মূল্যায়ন করা হয় না। এটা দুঃখজনক।
সিদ্দিকা তরু, গাইবান্ধা।