প্রাথমিকে প্যানেল শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেক বেকার তরুণ-তরুণীই শিক্ষক হওয়ার আশায় আবেদন করেছিলেন। দুঃখের বিষয়, তাঁরা প্রতিযোগিতায় অংশ নিয়ে চূড়ান্তভাবে মনোনীত হয়েও এখনো চাকরিতে যোগদান করতে পারেননি।
বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রায় ৪৪ হাজার প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেই তালিকার ভিত্তিতে প্রায় ২২ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়। অবশিষ্ট প্রায় ২২ হাজার শিক্ষক এখনো নিয়োগ পাননি। এসব প্রাথমিক প্যানেল শিক্ষকের নিয়োগ–প্রক্রিয়া চলাকালে সব রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়।
কিন্তু রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ ঘোষণার পর থেকে অপেক্ষমাণ প্যানেল শিক্ষক নিয়োগ–প্রক্রিয়ার চাকা থেমে যায়। এসব প্রার্থীর সরকারি চাকরির বয়স শেষ হওয়ায় তাঁরা আজ হতাশ।
কার দৃষ্টি আকর্ষণ করলে কাজ হবে জানি না। এখন আশাই আমাদের একমাত্র ভেলা।
অমল কুমার
ঢাকা।