প্রিয় সম্বোধনগুলো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভার্চ্যুয়াল যুগে মানুষ সম্পর্কের ডাকগুলোও অনেক ছোট করে ফেলছে। যেন তাড়াতাড়ি ডেকে ফেললেই দায় শেষ। ‘জিএফ’, ‘ব্রো’, ‘সিস’ ও ‘এফবি’-এর যুগে সেই মায়াময় ডাকগুলো আজ বড় বেশি অচেনা মনে হয়। সম্পর্কের ক্ষেত্রে এই যে বর্ণমালায় কাটছাঁট, তা কিন্তু বাস্তব জগতেও দেখা যায়।
সম্বোধনের ক্ষেত্রে এভাবে সময় বাঁচানোর রীতি অবলম্বন করা হলে তাকে কখনোই আন্তরিক সম্পর্ক বলা যায় না। ‘ব্রো’ বলে যে ভাইকে বোঝানো হয়, তা বুঝতেই আমার অনেক দিন সময় লেগেছে। হাস্যকর সব ডাক দিয়ে যে আপন মানুষদের সম্বোধন করা হচ্ছে, তাতে মায়া নেই। এগুলো মানুষকে আরও বেশি দূরে সরিয়ে দিচ্ছে।
সম্পর্কগুলোর মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য থাকছে না। এতে করে সামাজিক বন্ধনেও তৈরি হচ্ছে একধরনের অস্থিরতা, যার কারণে সম্পর্ক দানা বাঁধছে না। যোগাযোগ মানব প্রকৃতির খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ভার্চ্যুয়াল যোগাযোগ বাড়লেও বাস্তব যোগাযোগ কমিয়েছে। আবার সেই যোগাযোগের ধরন বাস্তব জীবনে প্রভাব ফেললে দুর্দশার অন্ত থাকবে না। এতে মানুষের প্রতি মানুষের মমতা কমবে, বাড়বে না ভালোবাসা।
সাঈদ চৌধুরী
গাজীপুর।