পয়োনিষ্কাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার হাজারীবাগ থেকে রায়েরবাজার–সংলগ্ন জরিনা সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত ওয়াসার একটি পয়োনিষ্কাশন খাল রয়েছে। এই খালের উচ্চতা তলদেশ থেকে প্রায় ২০ ফুট। বর্তমানে খালটি প্রায় ভরাট হয়ে গেছে। ফলে বিভিন্ন এলাকার ড্রেনের পানি প্রবাহিত হতে পারে না। এতে ছোট-বড় রাস্তায় দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা তৈরি হচ্ছে।
গজমহল, শিকারি টোলা, চালুনগর, নবীপুর, বিজিবি ৫ নম্বর গেট, সোনাতনগড়, জিগাতলা, তল্লাবাগ ইত্যাদি এলাকার ড্রেনগুলো প্রায়ই জলাবদ্ধতায় আটকে থাকে। উক্ত সুয়ারেজ খাল দীর্ঘ সাত বছর ধরে পরিষ্কার করা হয়নি। পাশাপাশি এই সুয়ারেজ খালের দুই পাশের জায়গা দখল করে গড়ে উঠেছে বিভিন্ন অবৈধ স্থাপনা। ফলে নগরবাসী জলাবদ্ধতার শিকার হচ্ছে। স্থানীয় কাউন্সিলরকে এ ব্যাপারে অবহিত করার পরও সমাধান পাওয়া যায়নি।
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব উক্ত খাল পরিষ্কার করা হোক।
মো. নাসির উদ্দিন, ঢাকা।