ফল খেতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত কয়েক বছরে গণমাধ্যমে যেভাবে ফলে বিষ (রাসায়নিক) প্রয়োগের খবর আমরা দেখেছি, তাতে আমরা শঙ্কিত। অনেকে ভয়ে ফল খাওয়াই বন্ধ করে দিয়েছেন। এতে একদিকে বিষক্রিয়া থেকে মুক্ত থাকা গেলেও ফলের স্বাদ ও পুষ্টি থেকে তঁারা বঞ্চিত হচ্ছেন। সেটা আমরা কেনই–বা করব।

দেশে ভোক্তার স্বার্থ রক্ষা করার ব্যাপারে কারও কোনো মাথাব্যথা নেই। সেই সুযোগে উত্পাদক ও ব্যবসায়ীরা যা খুশি তাই করে যাচ্ছেন।

এখন আমের মৌসুম শুরু হয়েছে। প্রশাসনের তৎপরতার কারণে আম এখন অনেকটাই নিরাপদ, যদিও উৎপাদন পর্যায়ে এখনো তাতে রাসায়নিক প্রয়োগ করা হয়। রাসায়নিক ব্যবহার সম্পর্কে আমাদের দেশের চাষিদের সচেতনতা নেই। ফলে তাঁরা যেভাবে খুশি সেভাবে রাসায়নিক দেন, যেটা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। কথা হচ্ছে, সব ফলই আমরা নির্ভয়ে খেতে চাই। ফলের স্বাদ ও পুষ্টি পেতে চাই। নাগরিক হিসেবে সেই অধিকার নিশ্চয়ই আমার আছে।

এডওয়ার্ড গৌতম, ঢাকা।