ফল বিপর্যয়ের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। সব পরীক্ষার্থীই রুটিন পেয়েছে। তবে রুটিন দেখে মানবিক বিভাগের পরীক্ষার্থীরা সন্তুষ্ট নয়।
কারণ, রুটিনের দিকে লক্ষ করলে দেখা যায়, ভূগোল-১২৫, ১২৬ এবং ইসলাম শিক্ষা-২৪৯, ২৫০—এ পরীক্ষাগুলোর মাঝখানে কোনো ছুটি নেই। তাই যেসব পরীক্ষার্থীর ভূগোল ও ইসলাম শিক্ষা আছে, তারা ইসলাম শিক্ষা প্রথম ও দ্বিতীয় পত্র এবং ভূগোল দ্বিতীয় পত্র রিভিশন দেওয়ার কোনো সুযোগই পাবে না।
এ কারণে সারা বছর কঠোর পরিশ্রমের পরও আশানুরূপ ফল না হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। পর পর চারটি বিষয়ে পরীক্ষা দিয়ে ভালো ফল করা কঠিন।
তাই রুটিনে পরিবর্তন আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শেখ মো. শামসুজ্জোহা
এইচএসসি পরীক্ষার্থী, কুষ্টিয়া।