ফলে বিষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফলের মৌসুম শুরু হয়েছে। আম, জাম, লিচু, কাঁঠাল, কত-না ফলের মধুর রসে জামাই, নাতি-নাতনি নিয়ে মেতে ওঠে রসনাবিলাসী বাঙালি। এই সুযোগে মুনাফালোভী অসাধু ব্যবসায়ীরা অবাধে ফলের সঙ্গে মেশাচ্ছে রাসায়নিক পদার্থ, যেগুলো মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।
২০১১ সালে দিনাজপুরে লিচু খেয়ে ১১টি অবুঝ শিশুর মৃত্যু হয়। আর কোনো শিশু যাতে মারা না যায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে বিষক্রিয়ার হাত থেকে রক্ষার জন্য এখনই বিষাক্ত ফল বর্জন করুন। যারা ফলে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশাচ্ছে, সরকারের দায়িত্ব তাদের কঠোরভাবে দমন করা।
বাকের আহমেদ, প্রশিকা, মিরপুর, ঢাকা।