ফুটওভারব্রিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন কার্যালয়সংলগ্ন জয়দেবপুর রেলগেট থেকে জেলা প্রশাসনের কার্যালয়, গাজীপুর ও ঐতিহাসিক রাজবাড়ি মাঠ পর্যন্ত রাস্তাটি একটি জনগুরুত্বপূর্ণ ব্যস্তত যোগাযোগমাধ্যম। প্রশস্ত এই রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন যানবাহন চলাচল করে। এর দুই পাশের রয়েছে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) গাজীপুর, পরীক্ষণ বিদ্যালয়, জেলা প্রধান ডাকঘর, জেলা পুলিশ সুপারের কার্যালয়, বাণিজ্যিক ব্যাংকের শাখা, রাজনৈতিক দলের শাখা কার্যালয়, একাধিক ফার্মেসি, লাইব্রেরি, চিকিৎসাকেন্দ্র ও বিপণিবিতান।
প্রতিদিন এসব প্রতিষ্ঠানের লোকজনসহ অগণিত মানুষ এ রাস্তা পারাপার হয়। বিশেষ করে পিটিআইসংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের প্রাথমিক পর্যায়ের ছাত্রছাত্রী ও অভিভাবকেরা চরম ঝুঁকি নিয়ে রাস্তাটি অতিক্রম করেন।
ফলে পিটিআইসংলগ্ন স্থানে পারাপারের জন্য ফুটওভারব্রিজ প্রত্যাশা করছি।
গোলাম রাব্বানী, গাজীপুর।