প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার বাসিন্দা। প্রতিদিন আমার মেয়েকে নিয়ে তার স্কুলে যাই। স্কুল কাছে হওয়ায় আমরা মা-মেয়ে হেঁটেই যাওয়া–আসা করি। সকালে ভালোভাবে যেতে পারলেও বিপত্তি বাধে দুপুরে ফেরার সময়। শান্তিনগর পোস্ট অফিসের সামনে থেকে শুরু করে পোস্ট অফিসের গলি পর্যন্ত ফুটপাতে হাঁটাই দায় হয়ে ওঠে। ফুটপাতের বেশ কিছু অংশে পুরোনো কাপড় থেকে শুরু করে নানা পণ্যের পসরা বসে প্রতিদিন। ফলে বেশ কিছুদিন ধরে ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। কিন্তু সব সময় ভয়ে থাকতে হয় এই বুঝি কোনো গাড়ি এসে চাপা দিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, ফুটপাতকে অবৈধ দখলমুক্ত করে মানুষকে নির্বিঘ্নে চলাচলের
সুযোগ দিন।
আফরোজা পারভিন
সিদ্ধেশ্বরী, ঢাকা।