ফুটপাতে গাড়ি মেরামত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের চানখাঁরপুল একটি ব্যস্ততম এলাকা। এর পাশেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অবস্থিত। তা ছাড়া, এখানে স্কুল, কলেজ আছে। হোসেনি দালান রোডের চানখাঁরপুল থেকে বকশীবাজার পর্যন্ত ফুটপাতে গাড়ি মেরামত করা হয় এবং ট্রান্সপোর্টের মালপত্র ওঠানো-নামানো হয়। ফুটপাতের রাস্তা বন্ধ থাকায় জনসাধারণ যাতায়াত করতে পারে না। এ জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আবদুল মোতালেব
হোসেনি দালান রোড, ঢাকা।