ফুটবল কোচ নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নতুন করে আবারও একজন বিদেশি কোচ নিয়োগ দিয়েছে, যার নাম হচ্ছে টম সেইন্টফিট, একজন বেলজিয়ান হাইপ্রোফাইল কোচ। আমরা ইতিমধ্যে দেখেছি, বিদেশি কোচ আসা-যাওয়াটা আমাদের ফুটবলের জন্য খুবই একটি পরিচিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে কিছুদিন বাদে কোচের সঙ্গে বেতন-ভাতা নিয়ে দ্বন্দ্বটা বেশ আলোচনার খোরাক জোগায় আমাদের কাছে।
প্রশ্ন হচ্ছে, এত টাকা খরচ করে বিদেশি কোচ আনার ফলেও দেশের ফুটবলের উন্নতি হচ্ছে না কেন? এযাবৎকাল নিয়োগকৃত সব কোচই ছিলেন হাইপ্রোফাইলের। যথেষ্ট যোগ্যতাসম্পন্ন হওয়া সত্ত্বেও আমাদের ফুটবলের বলার মতো উন্নতি হয়নি। মূলত কোচ শুধু পরিকল্পনা করতে পারেন, কিন্তু কোচের পরিকল্পনা বাস্তবায়নের জন্য যাঁরা আছেন, মানে আমাদের খেলোয়াড়েরা, তাঁরা কতটুকু আন্তর্জাতিক মানসম্পন্ন, তা যথেষ্টই ভাবার বিষয়।
শুধু কী তাই, এই মানসম্পন্ন খেলোয়াড় তৈরির জন্য অবকাঠামোগত উন্নয়ন, ঘরোয়া িলগের উন্নয়ন, বয়সভিত্তিক দলসহ যাবতীয় শর্ত কি আমরা পূরণ করেছি? তাই এসব গুরুত্বপূর্ণ বিষয়ে নজর না দিয়ে এবং মানসম্পন্ন খেলোয়াড় তৈরির দিকে মনোযোগ না দিয়ে শুধু বিদেশি হাইপ্রোফাইল কোচ এনে দেশের ফুটবলের কতটুকু উন্নয়ন করা যাবে, তা ভাবার বিষয় নয় কি?
আশা করি, বাফুফে এই বিষয়ে সজাগ দৃষ্টি দেবে।
মো. রাজিবুর রহমান
ছাত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।