ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে ধীরে ধীরে উন্নত দেশের কাতারে প্রবেশ করছে। আমরা এখন অধিকাংশ ক্ষেত্রেই নিজেদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরছি। বিভিন্ন ক্ষেত্রেই আমরা বিশেষত তরুণেরা নিজেদের সবার মাঝে তুলে ধরছি, প্রশংসিত হচ্ছি।
সমগ্র পৃথিবীর সঙ্গে আমাদের যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম ফেসবুক। এর মাধ্যমে খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলের মানুষ যুক্তরাষ্ট্রের বন্ধুর সান্নিধ্য পাচ্ছে। টাইমলাইনে থাকা বিভিন্ন সংবাদের শিরোনাম কিংবা ব্রেকিং নিউজগুলো প্রতিনিয়ত আমাদের দেশ-বিদেশের অবস্থা জানতে সাহায্য করছে। দেশের অধিকাংশ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগেরই নির্দিষ্ট ফেসবুক গ্রুপ আছে। এতে করে শিক্ষার্থীরা অতি দ্রুত নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সব তথ্য ও পড়াশোনার সমস্ত প্রয়োজনীয় বিষয় নিজ গ্রুপেই পেয়ে যাচ্ছে। সুতরাং ফেসবুক যে শিক্ষার্থীদের অতিপ্রয়োজনীয় তা বলাই বাহুল্য।
এবার অন্য প্রসঙ্গ, পাকিস্তানে ইউটিউব বন্ধ—এটা নিয়ে বন্ধুমহলে আমরা প্রায়ই হাসাহাসি করি। ভয় হয়, যেহেতু আমাদের ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ বন্ধ, সেহেতু বোধ হয় তারাও আমাদের নিয়ে হাসাহাসি করে। এ যুগের তরুণদের গড়ে ওঠার জন্য ফেসবুকের প্রয়োজনীয়তা আছে। অবশ্যই সবার আগে দেশ। তাই, ১৬ ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারি কিংবা ২৬ মার্চ আমাদের টাইমলাইনগুলো বাংলাদেশের বীরত্ব জানান দেয়। বাংলাদেশ ক্রিকেট দলের জয় কিংবা বাঙালির অসামান্য অবদানের উচ্ছ্বাস প্রকাশ করার মাধ্যম এই ফেসবুক।
আমরা বিশ্বনাগরিক হতে চাই। আমরা ডিজিটাল বাংলার আশায় আছি, যেখানে সারা দুনিয়ায় আমরা নিজেদের ছড়িয়ে দিতে পারব। আমরা উন্মুক্ত পরিবেশে বেড়ে উঠতে চাই, তাই দয়া করে ফেসবুক খুলে দিন।
আরিফ হোসেন, ঢাকা।