ফেসবুক অ্যাকাউন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক অ্যাকাউন্ট ক্লোন–বিষয়ক একটি সংবাদ ছড়িয়ে পড়েছে ফেসবুকে। যাতে আপনার অ্যাকাউন্টের মতোই আরেকটি অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে ফেসবুক ব্যবহারকারীরা পড়ছে অসুবিধায়। বর্তমানে ফেসবুক ব্যবহার করে না এমন মানুষ কমই আছে। এতে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হয় তখনই যখন কেউ বুঝে বা না বুঝেই ফেসবুকের মাধ্যমে অপরাধে জড়িয়ে পড়ে!

এর মধ্যে অন্যতম হলো এক ব্যক্তির কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার। ব্যক্তিত্ববান মানুষ যদি হয়ে থাকেন, তবে আপনার পরিচয় হতে হবে একটিই। মূলত ফেসবুক হচ্ছে একটি মাধ্যম, যা দিয়ে আপনি আপনার পরিচয় তুলে ধরতে পারেন খুব সহজেই। যদি ফেসবুকের ভালো ব্যবহার করা যায় তবে ফেসবুক ব্যবহারের মাধ্যমেই অনেক ভালো কিছু অর্জন করা সম্ভব। এই সুযোগটি আমাদের হাতেই।

যারা নিজেদের নামের পাশে একাধিক অ্যাকাউন্ট করেছেন, তাদের এটা অবশ্যই বাদ দিতে হবে। শুধু তাই নয়, লাইক কমেন্টের ব্যাপারেও হতে হবে সচেতন। আপনি যেটা লাইক বা শেয়ার দিচ্ছেন তা কিন্তু আপনার যারা ফ্রেন্ড আছে বা আপনাকে যারা ফলো করছে তাদের সবার পেজেই ছড়িয়ে পড়ছে। সুতরাং ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার শুরু করার আগে এই বিষয়গুলো ভালোভাবে জেনে নিন। বন্ধু নির্বাচনেও হোন সচেতন।

সাঈদ চৌধুরী

গাজীপুর।