তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে পৃথিবী আজ বিশ্বগ্রামে পরিণত হয়েছে। বাস্তব জীবনের পাশাপাশি মানুষ এখন বসবাস করছে ভার্চুয়াল জগতে। আর ভার্চুয়াল জগতের সবচেয়ে জনপ্রিয় যোগাযোগের ওয়েবসাইট হলো ফেসবুক। ফেসবুকের কল্যাণে মানুষ খুব সহজেই বিশ্বের কাছে নিজেকে প্রকাশ করতে পারে। কিন্তু বর্তমানে এই জনপ্রিয় মাধ্যমটির অপব্যবহার বেড়েছে।
মানুষ আজকাল এই মাধ্যম ব্যবহার করে সমাজের এমন সব ঘটনা সামনে নিয়ে আসছে, যা সবার কাছে গ্রহণযোগ্য নয়। একে অন্যের ব্যক্তিগত তথ্যাবলি সবার সামনে তুলে ধরছে, ফলে তাঁর নিজের বলতে আর কিছুই থাকছে না। অনেকেই নিরাপত্তার ভয়ে দ্রুততম ও জনপ্রিয় মাধ্যমটির ব্যবহার ছাড়তে বাধ্য হচ্ছেন।
ভার্চুয়াল জগতে ফেসবুক সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত। কিছু খারাপ ব্যবহারকারী ব্যক্তিগত নিরাপত্তা নষ্ট করে দিচ্ছে। তারা নকল ফেসবুক আইডি তৈরি করে অন্যের খারাপ খবর ছড়িয়ে দিচ্ছে। এতে ব্যক্তির সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। অনেকেই ফেসবুক থেকে সরে এসেছেন, আর যঁারা এখনো ফেসবুক ব্যবহার করছেন, তঁারা প্রতিনিয়ত ভয় নিয়ে ব্যবহার করছেন। ফেসবুকের এই অপব্যবহার দ্রুত বন্ধ না হলে ব্যক্তিনিরাপত্তা বলতে আর কিছুই থাকবে না। ব্যাপারটা অনেকটা বানরের গলায় ঘণ্টা পরানোর মতো হয়েছে।
মো. নিজাম উদ্দিন, মৌলভীবাজার।