প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকের কারণে মত প্রকাশের স্বাধীনতা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। কিন্তু কিছুসংখ্যক অসৎ ব্যক্তির অসৎ উদ্দেশ্যের কারণে পুরো জাতিকে এর মাশুল দিতে হচ্ছে। নিরাপত্তার স্বার্থে সরকার ফেসবুক বন্ধ করে দিয়েছে।
কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে সারা বছর ফেসবুক বন্ধ রাখা কি সম্ভব? যদি ফেসবুক খুলতেই হয়, তাহলে সরকারের উচিত ফেসবুক খুলে দেওয়া। তবে শর্ত হিসেবে ফেসবুক চালু করার জন্য জাতীয় পরিচয় নম্বর বাধ্যতামূলক করা যেতে পারে। এতে ভুয়া ফেসবুক আইডি বন্ধ হবে এবং পর্দার আড়ালে বসে অন্তর্ঘাতমূলক কাজ হ্রাস পাবে। তাই ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও তাঁর সংশ্লিষ্ট বিভাগকে এ বিষয়ে ভেবে দেখার অনুরোধ করছি।
মঞ্জুরুল ইসলাম
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।