ফ্যান চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা রাজধানী ঢাকায় বসবাস করি। আমাদের প্রতিদিন চাকরি, প্রাতিষ্ঠানিক ও অন্যান্য কার্যক্রম চালাতে যাতায়াত করতে হয়। আমাদের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে যাত্রী পরিবহন। কিন্তু এসব যাত্রী পরিবহন আমাদের উন্নত সেবা দিতে ব্যর্থ।
আমরা দেখি, বিআরটিসি বাস সার্ভিসে এসি ও ফ্যান সার্ভিসের ব্যবস্থা রাখা হয়েছে। তবে বেশির ভাগ ফ্যানই নষ্ট। এগুলো মেরামত করার কোনো ব্যবস্থা কর্তৃপক্ষ আজও নেয়নি। বেশির ভাগ গণপরিবহনে দেখা যায়, শুধু বাসচালকের মাথার ওপর ফ্যান আছে। যানজট ও প্রচণ্ড গরমে নাকাল হন যাত্রীরা।
এভাবে যাতায়াত করে আমাদের মূল্যবান জীবনীশক্তি ক্ষয় হচ্ছে। নানা রকম মানসিক ও দৈহিক সমস্যাও সৃষ্টি হচ্ছে। সুস্থ জাতি গঠনে এটা কোনো দিন সহায়ক হতে পারে না।
উল্লিখিত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. নাসির উদ্দিন আহমেদ
উত্তরা, ঢাকা।