প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার ঢাকা শহরের যানজট নিরসনের জন্য বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। গুলিস্তান থেকে যাত্রাবাড়ীর ফ্লাইওভারটি এর মধ্যে অন্যতম। যেখানে শনির আখড়া থেকে গুলিস্তানের দূরত্ব ছিল এক থেকে দেড় ঘণ্টার, সেখানে তা এখন ১০ মিনিটে এসে ঠেকেছে।
কিন্তু দুঃখের বিষয়, ফ্লাইওভারগুলোর নির্মাণকালের দীর্ঘসূত্রতা ও ফ্লাইওভারের নিচের ভাঙাচোরা রাস্তার কারণে মানুষের ভোগান্তি চরমে গেছে। হানিফ ফ্লাইওভারের নিচের রাস্তার অবস্থা এতই খারাপ যে মাঝে মাঝে যানবাহন দুর্ঘটনায় পড়ছে। অস্বাস্থ্যকর ধুলোবালি তো আছেই। আর মগবাজার ফ্লাইওভারের কাজ এত ধীরগতিতে এগোচ্ছে যে তার কারণে ঘণ্টার পর ঘণ্টা যানজটে মানুষের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, তার সঙ্গে ফুটপাতের অচলাবস্থা এই এলাকার মানুষের জীবন দুর্বিষহ করে তুলছে। এর কি সমাধান নেই?
শরীফ আহমেদ, বেইলি রোড, ঢাকা।