ফ্ল্যাট ক্রয়-বিক্রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়েল এস্টেট প্রতিষ্ঠানসমূহের ব্যবসা কয়েক বছর যাবৎ ভালো যাচ্ছে না। এর জন্য প্রধানত বিশ্ব অর্থনৈতিক মন্দা, ভূমির উচ্চ মূল্য ও ফ্ল্যাট নিবন্ধনের ওপর উচ্চহারে মূল্য সংযোজন কর, মূলধনি লাভ ও নিবন্ধন ফি দায়ী। অর্থ বিল বা বাজেট ২০১৫-১৬–তে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ১,১০০ বর্গফুট পর্যন্ত ভূমি ও ফ্ল্যাটের মূল্যের ওপর ১ দশমিক ৫ শতাংশ হারে এবং ১,৬০০ বর্গফুট পর্যন্ত আয়তনের ফ্ল্যাটের ক্ষেত্রে ২ দশমিক ৫ শতাংশ হারে আর ১,৬০০ বর্গফুটের বেশি আয়তনের ক্ষেত্রে ৪-৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর ধার্য করা হয়েছে।

এ ছাড়া পাঁচ শতাংশ হারে রেজিস্ট্রেশন ফি এবং একই হারে মূলধনি লাভ ও স্ট্যাম্প ডিউটি দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। কিন্তু কেউ যখন ভূমির রেজিস্ট্রেশন করেন, তখন তাঁকে মূল্য সংযোজন কর দিতে হয় না। তুলনা করার জন্য এই প্রসঙ্গ টানছি না। কিন্তু সরকারের নীতির কারণে ফ্ল্যাট যদি মানুষের আয়ত্তের বাইরে চলে যায়, তাহলে তা গ্রহণযোগ্য নয়। এতে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সরকার এমন ব্যবস্থা নিক, যাতে মানুষের নিজের অন্যতম মৌলিক অধিকার গৃহ পাওয়ার নিশ্চয়তা প্রতিষ্ঠিত হয়। এতে রিয়েল এস্টেট খাতও আবার চাঙা হবে।

মো. আশরাফ হোসেন

ঢাকা।