বঙ্গোপসাগরে মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানা যায়, বঙ্গোপসাগরে ১০ হাজার বর্গমাইল ভূমি ধীরে ধীরে জেগে উঠছে নদীগুলোর বয়ে আনা পলিমাটির দ্বারা। এই সব এলাকায় পানির গভীরতা কম। এই সব এলাকায় বাণিজ্যিকভাবে সামুদ্রিক মৎস্য চাষ করা যাবে—এ বিষয়ে সন্দেহ নেই। সব সামুদ্রিক মাছ গভীর সমুদ্রে বাস করতে পারে না। অনেক সামুদ্রিক মাছই অগভীর পানিতে বাস করে।
অগভীর সামুদ্রিক এলাকায় (১০ হাজার বর্গমাইল) সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক ও কারিগরি সাহায্যে যদি সামুদ্রিক মৎস্য চাষ করা যায়, তবে উৎপাদিত মৎস্য দেশের চাহিদা মিটিয়েও বিদেশে রপ্তানি করে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। সবাইকে এই বিষয়টি ভেবে দেখার অনুরোধ জানাই।
মো. সেলিমউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া।