বছরের শুরুতেই আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালটি শান্তি ও স্বস্তিতে কেটে যাওয়ায় নতুন বছরে আশাবাদী হয়ে উঠি। ভেবেছি নতুন বছরটি ভালো যাবে। কিন্তু ২০১৫–এর প্রথম মাসেই দুঃস্বপ্ন আর অতঙ্ক পিছু ছাড়ছে না।

আবার সেই রাজনৈতিক হাঙ্গামায় প্রায় প্রতিদিন মারা যাচ্ছে মানুষ। আগুনে ঝলসে যাচ্ছে শিশু, যুবক, নারী। বাস, অটোরিকশা, রিকশায় ছুড়ে মারা হচ্ছে পেট্রলবোমা। হাসপাতালের বার্ন ইউনিটগুলো ভরে গেছে আহত ও দগ্ধ মানুষে। তাদের আহাজারি আর স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে। এসব দেখতে দেখতে আমাদের দম বন্ধ হয়ে আসে। কাকে বলব, ‘বন্ধ করো এসব।’ আমার নিরীহ ভাই-বোন, বাবা-মা, সন্তান কেন নিষ্ঠুর রাজনীতির শিকার হবে? স্বাধীন দেশে আমরা সারাক্ষণ আতঙ্কে থাকি, পথে বের হতে পারি না।
সব রাজনৈতিক দলের নেতাদের বলছি, আপনাদের হাতেই দেশের ভার। দয়া করে অর্থনীতিকে ধ্বংস করবেন না। মানুষকে আর মৃত্যুর মুখে ঠেলে দেবেন না।
রোজলীন্ড বাসবী
মার্টিন লুথার কলেজ, ঢাকা