প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকৃতি ছুড়ছে মিসাইল, মরছে মানুষ। বজ্রপাত প্রকৃতির ভয়ংকর, ভয়াল এক ক্ষেপণাস্ত্র। বজ্রপাত মূর্তিমান আতঙ্কের নামও বটে, যা প্রতিবছর কেড়ে নিচ্ছে শত শত মানুষের জীবন। প্রকৃতির নিষ্ঠুর থাবা থেকে মানুষকে বাঁচানোর আধুনিক কৌশল অজানা নয়। শুধু প্রয়োজন সঠিক উদ্যোগ-আয়োজন।
সাবধানের মার নেই, এটি মাথায় রেখে সচেতনতা সৃষ্টি করা হবে প্রথম পদক্ষেপ। শুনেছি, বজ্রপাতপ্রবণ অন্যান্য দেশে খোলা মাঠে কিছু দূর দূর বজ্রপাত নিরোধক দণ্ড বসানো হয়। ওই সুউচ্চ ধাতবপাত তার দিকে ধেয়ে আসা বজ্রবিদ্যুৎকে টেনে নিয়ে যায় মাটিতে। জীবনহানি রোধে এখনই কর্তব্য হচ্ছে, স্বল্প খরচে বজ্রপাত নিরোধক এ রকম কার্যকর ব্যবস্থা গড়ে তোলা অথবা বিকল্প উপায় উদ্ভাবন করা। রুষ্ট প্রকৃতিকে বাগে আনতে পারলে জনগণের জানমাল রক্ষা পাবে, মানুষেরও মিলবে কিছুটা স্বস্তি।
তোফায়েল হোসেন খান, ময়মনসিংহ।