বজ্রপাতের সময় করণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ। প্রতিবছর আমাদের দেশে বর্ষা মৌসুমে ব্যাপক বজ্রপাত ঘটে। বজ্রপাতের আঘাতে জান-মালের ক্ষয়ক্ষতি হয়। গত সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে। কিন্তু বজ্রপাতের সময় আমাদের যা করণীয়, সে বিষয় আমাদের অনেকেরই অজানা।

বজ্রপাতের সময় যদি খোলা আকাশের নিচে থাকি তাহলে সঙ্গে সঙ্গে মাটিতে বসতে হবে। এ সময় মাঠে, বিলে, ঝিলে ও বিলের পানিতে থাকা যাবে না। ওই সময় পুকুর বা বিলের পানিতে গোসল করা যাবে না। এ ছাড়া ঘরের খুঁটি ধরে দাঁড়ানো যাবে না। জানালার গ্রিল ধরে থাকা যাবে না। রাস্তার ধারে বড় বড় গাছের নিচে দাঁড়ানো যাবে না। বজ্রপাতের সময় করণীয় সম্পর্কে জনগণকে অবহিত করতে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।

মো. মকবুল হোসেন

মাহিগঞ্জ, রংপুর।