বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী ও লালমনিরহাট জেলার কোলজুড়ে অবস্থিত তিস্তা নদী। বর্ষা এলে তিস্তার ভাঙন প্রবলভাবে বেড়ে যায়। নদীভাঙনে অসংখ্য ঘরবাড়ি বিলীন হয়ে  যায়, নষ্ট হয় অসংখ্য ফসলি জমি। এবারের অবিরাম বৃষ্টির কারণে ইতিমধ্যে অনেক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। নদীভাঙন শুরু হয়েছে অনেক জায়গায়। একটি বড়  বাঁধ ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। ডালিয়ার তিস্তা ব্যারাজে পানি বিপৎসীমার ওপর   দিয়ে প্রবাহিত হচ্ছে। নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে অনেকেই।

অসংখ্য মানুষ জনদুর্ভোগ ও মানবেতর জীবনযাপন করছে। ভাঙনপ্রবণ এলাকায় সরকারি অনুদান পৌঁছায়নি। এসব
মানুষের দিকে সহযোগিতার হাত না বাড়ালে তাদের অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছবে।

তাই ত্রাণ ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রণালয়ের  অবিলম্বে ত্রাণ পাঠিয়ে অসহায় মানুষের  পাশে দাঁড়ানো উচিত। একই সঙ্গে      উপদ্রুত এলাকায় বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহ করতে হবে। তা না হলে সেখানে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়তে পারে। এ ছাড়াও নদীভাঙন রোধে পানিসম্পদ মন্ত্রণালয়কে আশু পদক্ষেপ গ্রহণের অনুরোধ করছি। 

মো. আজিনুর রহমান

নীলফামারী।