বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বর্ষাকালে বৃষ্টির প্রভাবে বাংলাদেশের নিম্নাঞ্চলগুলো তলিয়ে যায়। অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যার মতো দুর্যোগও হয়, যে দুর্যোগে ইতিমধ্যে বাংলাদেশ নিমজ্জিত হয়েছে। দেশের উত্তরাঞ্চলসহ অনেক জেলায় অনবরত বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হয়েছে। ঘরবাড়ি তলিয়ে গেছে। নদীর বড় বড় বাঁধ ভেঙে ফসলি জমি নষ্ট হয়েছে। অসংখ্য পশুপাখির মৃতদেহ নদীতে ভেসে বেড়াচ্ছে। অসহায়ত্বের জীবন যাপন করছে লাখ লাখ পানিবন্দী মানুষ। ত্রাণ ও সাহায্যের জন্য তঁারা হাহাকার করছেন।
এ অবস্থায় তাঁদের পাশে কেউ নেই। কারণ একটাই—জঙ্গিবাদ। জঙ্গি ইস্যুতে বানভাসিরা এখন তুচ্ছ। আসুন, জঙ্গিদের পাশাপাশি বন্যার্তদের দিকে একটু নজর দিই। পানিবন্দী মানুষের খোঁজখবর ও তঁাদের সাহায্যে এগিয়ে আসা সরকারের দায়িত্ব। সরকারের কাছে অনুরোধ, দয়া করে এখনই যথাযথ গুরুত্ব দিয়ে বন্যা মোকাবিলা করুন। তা না হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
মো. আজিনুর রহমান
নীলফামারী।