বর্জ্য ব্যবস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মোহাম্মদপুরের রিং রোড বরাবর হাঁটছিলাম, কিছু দূর গিয়ে দেখলাম, রাস্তার পাশে রাখা ময়লার বিশাল ডাস্টবিনগুলো কী স্যাঁতসেঁতে, দুর্গন্ধযুক্ত ও বিশ্রী অবস্থার সৃষ্টি করেছে। খানিকক্ষণ যেতেই দেখি, রাস্তার অপর পাশে আরও কিছু ময়লার ডাস্টবিন ও প্রচণ্ড রকম দুর্গন্ধযুক্ত নোংরা পরিবেশ। এ রাস্তাটি মোটামুটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত বলা চলে। শুধু এ রাস্তাটি নয়, ঢাকার আরও অনেক রাস্তার পাশে এ রকম ডাস্টবিন আছে।
একটা দেশের রাজধানী শহরের বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই এ রকম হওয়া উচিত নয়। রাজধানী শহরের এ রকম দশা একজন বিদেশির কাছে অবশ্যই বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করবে। তা ছাড়া, আমাদের জন্যও তো ঢাকাকে অধিকতর বাসযোগ্য করে তোলা দরকার। সম্প্রতি ঢাকার বিভিন্ন রাস্তার পাশে ছোট ছোট ডাস্টবিন দেখা যাচ্ছে, যা অবশ্যই প্রশংসনীয়। সেই সঙ্গে রাস্তার পাশ থেকে দুর্গন্ধযুক্ত ময়লা ডাস্টবিনগুলো সরিয়ে নিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণ করলে এটি যুগোপযোগী পদ্ধতি হতো। তাই ঢাকা শহরের অন্যান্য সমস্যার সঙ্গে এ সমস্যাটির সমাধানের জন্যও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
জাহিরুল ইসলাম
শিক্ষার্থী,
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।